প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ১৯:৪৮
হাজীগঞ্জে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী মোল্লা বাড়ীতে বজ্রপাতের আতঙ্কে মায়ের কোলে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সোনাইমুড়ী মোল্লা বাড়ীর সফিক মোল্লার ভবনের ছাদে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বৃষ্টিতে বজ্রপাত হয়। ওই সময় সফিক মোল্লার মেয়ে সায়েরা বিনতে শরীফ ছাদে ছিল। বজ্রপাতের আওয়াজ মেয়ে ভয়ে চিৎকার দিয়ে বাসায় এসে মাকে জড়িয়ে ধরে। পরে মায়ের কোলেই তার মৃত্যু হয়।
মৃত সায়েরা বিনতে শরীফ সোনাইমুড়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ।তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক সামছুল আরেফিন সায়েরাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ নিশ্চিত করেন।






