প্রকাশ : ২১ মে ২০২৬, ১৮:০৬
চাঁদপুরে আগামী শনিবার জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

|আরো খবর
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ্ স্বাক্ষরিত এক আদেশে জেলার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা একাডেমি সুপারভাইজার দের একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজেদের আবশ্যিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
স্ব-স্ব উপজেলার পুরস্কার বিজয়ী ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী দের হাতে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
ডিসিকে /এমজেডএইচ








