রবিবার, ১৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:৩১

ক্যান্সারের মতো বাংলাদেশের সভ‍্যতা ও উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি

---সারোয়ার ওয়াদুদ চৌধুরী

অনলাইন ডেস্ক
ক্যান্সারের মতো বাংলাদেশের সভ‍্যতা ও উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি

১৬ মে ২০২৬ (শনিবার) দুপুরে জাতীয় শহীদ মিনারে মজলুম সমাবেশে জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্যে

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী জাতীয় মুক্তির সনদ ১১ দফা বাস্তবায়নের দাবিতে, ডিপ স্টেট ও ভারতের দালাল, তথাকথিত সুশীল, দেশে অবস্থানরত মাফিয়াদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তিনি সবার আগে দেশ—এমন সস্তা বক্তব্যের নামে জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর প্রতারণার তীব্র সমালোচনা করেন।

বক্তাগণ বলেন, লোভ, মোহ, মিথ্যাচার, স্বার্থপরতা, উশৃঙ্খলতা, দলীয়করণ ও আত্মীয়করণ পরিহার করে ১০ হাজার দেশপ্রেমিক খুঁজে বের করতে পারলে, জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এশিয়ার জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো করে গড়ে তোলা সম্ভব।

সুপ্রীম কোর্টের দেশবরেণ্য সাবেক বিচারপতি, মজলুমের কণ্ঠস্বর খাদেমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দুর্নীতি নির্মূলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মজলুম জননেতা কাইয়ুম রেজা চৌধুরী, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, মজলুম জননেতা শামসুজ্জামান মিলন, অবসরপ্রাপ্ত ক‍্যাপ্টেন ওমর ফারুক বিএন, নজরুল গবেষক, কবি ও মজলুম জননেতা এইচ এম সিরাজ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গণি, কবি কাজী আলম, আফাজউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়