রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৬

চাঁদপুর প্রেস ক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতা আয়োজন

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে রক্ত দেবো

-------অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে রক্ত দেবো
ক্যাপসান-১: মহান স্বাধীনতার মাস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্পবলা, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

মহান স্বাধীনতার মাস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্প বলা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে তোমরা যে প্রতিযোগিতায় আসছো, খুবই ভালো উদ্যোগ। প্রেসক্লাব সভাপতি ও সেক্রেটারীসহ কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর অনুষ্ঠান আয়োজন করায়। আমরা যখন শিশু ছিলাম তখন এ ধরনের আয়োজন ছিলো না। আমরা তখনকার সময় এ ধরনের প্রতিযোগিতা পাইনি৷ তোমাদের ভাগ্য ভালো, তোমরা সুন্দর এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছো।

তিনি বলেন, আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। লাখো মানুষ শহীদ হয়েছে। মা, বোনের সম্ভ্রমহানি হয়েছে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি।তোমাদের স্বাধীনতার ইতিহাস জানতে হবে৷ তোমাদের আরো জানতে হবে কারা স্বাধীনতা চায় নি। যারা স্বাধীনতা চায় না, তারা হচ্ছে জামায়াতে ইসলামী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে প্রয়োজনে রক্ত দেবো, তবুও স্বাধীনতা রক্ষা করবো। তোমরা ভবিষ্যতে প্রেসক্লাবের সভাপতি হবে, চেম্বারের সভাপতি হবে, রোটারী ক্লাবের সভাপতি হবে, বিএনপির সভাপতি হবে, কিন্তু জামায়াতে ইসলামীর কিছু হয়ো না। তিনি বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরের উন্নয়নে কাজ করবো। চাঁদপুরকে নিয়ে এমপি মহোদয় অনেক স্বপ্ন দেখেছেন। আমি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই আয়োজনের জন্যে। আজকে যারা প্রতিযোগিতায় এসেছেন, যে সকল মা এসেছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম পালন করেছি। এর মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতা, অন্ধ হাফেজদের ইফতার সামগ্রী বিতরণ, নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প বলা, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা, গল্প বলা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা সুন্দর ও স্বাধীন একটি রাষ্ট্র পেলাম, এ মহান স্বাধীনতার মাসে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি৷ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি৷ এ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগীরা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবে। নতুন প্রজন্ম স্বাধীনতা দিবস সম্পর্কে জানবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সনাক-টিআইবি, চাঁদপুর-এর সভাপতি মো. আলমগীর হোসেন পাটওয়ারী ও চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মোস্তফা ফুল মিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক সাংবাদিক এমআর ইসলাম বাবু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ অন্য সদস্যবৃন্দ ৷

প্রতিযোগিতা উপ-কমিটির দায়িত্ব পালন করেন এমআর ইসলাম বাবু, সদস্য শরীফুল ইসলাম, সেলিম রেজা ও আহম্মদ উল্লাহ।

আবৃত্তি প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন নাট্যকার শরীফ চৌধুরী, ফারজানা কুমকুম ও মৃনাল সরকার। গল্প বলা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন জহির উদ্দিন বাবর ও মৈত্রী দত্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অভিজিৎ রায় ও মনির হোসেন মান্না।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়