প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২০:২৮
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

|আরো খবর
সংসদের এই প্রথম অধিবেশনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন প্রত্যাশা। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে যোগ দিয়ে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেছেন।
অধিবেশনে অংশগ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমত এবং চাঁদপুর সদর ও হাইমচরের মানুষের ভালোবাসা ও সমর্থন এর কারণেই জনগণের প্রতিনিধি হিসেবে এই গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন।
তিনি আরও বলেন, জনগণের মূল্যবান ভোটে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া যেমন সম্মানের বিষয়, তেমনি এটি একটি বড় দায়িত্ব। জনগণ যে বিশ্বাস ও আস্থা নিয়ে তাকে সংসদে পাঠিয়েছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
তিনি বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে তিনি মানুষের কল্যাণে কাজ করতে চান। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, নদীভাঙন প্রতিরোধ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি সংসদে সক্রিয় ভূমিকা রাখবেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণের কাছে দোয়া কামনা করে বলেন, যেন তিনি জনগণের প্রত্যাশা পূরণ করে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
উল্লেখ্য, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদীয় কার্যক্রম শুরু করেছেন এবং প্রথম অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব পালন শুরু করেন।
ডিসিকে /এমজেডএইচ








