মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪

ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক আব্দুস সালামকে চাঁদপুরের কালাম জমাদারের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক আব্দুস সালামকে চাঁদপুরের কালাম জমাদারের ফুলেল শুভেচ্ছা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হিসেবে মো. আব্দুস সালামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক মো. আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিযুক্ত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য, চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও ঢাকার বিশিষ্ট ক্রীড়া সামগ্রী ব্যবসায়ী এবং সংগঠক আলহাজ্ব আবুল কালাম জমাদার। সোমবার রাতে তিনি আব্দুস সালামের শান্তিনগরের বাসভবনে গিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়