শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অ্যাড. শাহজাহান মিয়ার শ্রদ্ধাঞ্জলি

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অ্যাড. শাহজাহান মিয়ার শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবসআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা ও বিকাশ ঘটাতে অদম্য প্রেরণা লাভ করবে। মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

পরিশেষে তিনি ১৯৫২’র ভাষা শহীদদের রুহের মাগফিতার কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পাশাপাশি ভাষা সৈনিকদের জানান শ্রদ্ধা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়