বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৭

প্রশাসনে বড় ঝাঁকুনি: ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক

বিশেষ প্রতিবেদক.:মো. জাকির হোসেন
প্রশাসনে বড় ঝাঁকুনি: ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছবি: সংগৃহীত

শনিবার দিবাগত রাতে সরকার দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে এটি একটি বড় ধরনের রদবদল হিসেবে দেখা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ডিসিদের অবিলম্বে তাদের দায়িত্ব গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিম্নে দেশের ১৫টি জেলার নতুন ডিসি নিয়োগের তালিকা দেয়া হলো:

ক্রম জেলা নতুন জেলা প্রশাসকের নাম পূর্ববর্তী পদ
১ ঢাকা মোহাম্মদ শফিউল আলম ডিসি, বরগুনা
২ নোয়াখালী আহমেদ কামরুল হাসান ডিসি, বাগেরহাট
৩ হবিগঞ্জ আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ডিসি, কুষ্টিয়া
৪ গাজীপুর মো. আজাদ জাহান ডিসি, ভোলা
৫ গাইবান্ধা মুহাম্মদ নজরুল ইসলাম ডিসি, সিরাজগঞ্জ
৬ বরগুনা সন্দ্বীপ কুমার সিংহ প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট জেলা পরিষদ
৭ বগুড়া মো. তৌফিকুর রহমান ডিসি, খুলনা
৮ সিরাজগঞ্জ মো. আমিনুল ইসলাম সচিব, বিএডিসি
৯ মাগুরা মো. আব্দুল্লাহ আল মাহমুদ একান্ত সচিব, বাণিজ্য উপদেষ্টা
১০ পিরোজপুর আবু সাঈদ উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১১ সাতক্ষীরা আফরোজা আখতার জোনাল সেটেলমেন্ট অফিসার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
১২ বাগেরহাট গোলাম মো. বাতেন উপপরিচালক, স্থানীয় সরকার, ফেনী
১৩ খুলনা আ স ম জামশেদ খোন্দকার একান্ত সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
১৪ কুষ্টিয়া মো. ইকবাল হোসেন পরিচালক, রাজউক
১৫ ভোলা ডা. শামীম রহমান -

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন জেলা প্রশাসকরা তাদের দায়িত্ব গ্রহণের পর জেলার সকল প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সরকারি নীতিমালা অনুযায়ী তাদের উপর অর্পিত দায়িত্বভার পালন করবেন।

ডিসিকে / এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়