প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৪:৪৮
বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্তের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

করোনায় আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের প্রখ্যাত কণ্ঠশিল্পী, নাট্যশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্ত পরলোক গমন করেছেন। বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।আজ শনিবার (১৭ জুলাই) বঙ্গভবন প্রেস উইং জানায়, শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, কিশোরগঞ্জের স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে প্রয়াত মৃণাল কান্তি দত্তের অবদান জনগণ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
|আরো খবর
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বৈশ্বিক প্রচারের অগ্রদূত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ
- নাট্যাভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া সম্পন্ন
- বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ
রাষ্ট্রপতি প্রয়াত মৃণাল কান্তি দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মৃণাল কান্তি দত্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহপাঠী ছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে পরলোক গমন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃণাল কান্তি দত্ত (৭৭)।








