প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৯:২৭
ব্যারিস্টার-এট-ল ডিগ্রির জন্য কোয়ালিফাই হলেন কচুয়ার মো. মোশারফ হোসেন রুবেল

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ 'দ্য অনারেবল সোসাইটি অব লিনকন্স ইন' থেকে ‘ব্যারিস্টার-এট-ল’ ডিগ্রির জন্য কোয়ালিফাই হয়েছেন মোশারফ সলিসিটরস-এর প্রধান আইনজীবী কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মোশারফ হোসেন রুবেল।
গত বুধবার (৭ অক্টোবর ২০২৬) তিনি যুক্তরাজ্যের 'সিটি সেন্ট জর্জ ইউনিভার্সিটি অব লন্ডন' থেকে বার ভোকেশনাল স্টাডিজ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে এই অনন্য গৌরব ও ডিগ্রি অর্জনের যোগ্যতা লাভ করেন।
এর আগে তিনি যুক্তরাজ্যের 'ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার' থেকে আইন বিষয়ে ‘একাডেমিক এক্সিলেন্স’-সহ স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেছিলেন।
উচ্চশিক্ষায় অনন্য কৃতী এই আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিজীবনে মো. মোশারফ হোসেন রুবেল চাঁদপুর জেলার কচুয়া থানার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা আব্দুস সালাম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, তার বড় ভাই মো. মনির হোসেন ফ্রান্স প্রবাসী, মো. সোহরাব হোসেন ব্যবসায়ী, স্ত্রী ফারজানা ইয়াসমিন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী । তিনি তার নিজ গ্রামে প্রতিষ্ঠিত চাপাতলী লতিফিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী।
শিক্ষাজীবনের পাশাপাশি মো. মোশারফ হোসেন রুবেল ছাত্র রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি নিজ ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ২০২০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কচুয়া উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান এবং দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী নেতৃত্ব দেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দু:সময়ে অসংখ্য নেতাকর্মী দের আইন সহায়তা দেন।
তাঁর এই গৌরবময় ও অসাধারণ সাফল্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ তাঁর ভবিষ্যৎ কর্মময় জীবনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন।







