সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৪:০৯

ফরিদগঞ্জে মাদকসহ দুজন আটক

ফরিদগঞ্জ ব্যুরো।।

ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দু মাদক কারবারিকে আটক করেছে। এরা হলো ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের সেলামত খানের ছেলে ইমান হোসেন (৩০) ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোশারফ হোসেন পিটু (৪২)।

থানা পুলিশ সুত্র জানায়, রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে পর্যন্ত থানা পুলিশ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাসিয়ালী এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ ইমান হোসেনকে আটক করে।

এদিকে থানা পুলিশ একইদিন রাত ৯ টায় ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ মার্কেন্টাইল ব্যাংক এটিএম বুথের পাশ থেকে মোশারফ হোসেন পিটুকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করে সোমবার (১৬মার্চ ২০২৬) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়