প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২২:০১
হাজীগঞ্জে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক করবারি আটক

হাজীগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডস্থ মকিমাবাদ গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আনোয়ার হোসেন দুলুর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মকিমাবাদ এলাকার ফায়ার সার্ভিসের পেছনে বাবুল সাহার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ফারুক হোসেনকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, আটককৃত মাদক কারবারি ফারুক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি। রোববার (১৫ মার্চ ২০২৬) তাকে আদালতে সোপর্দ করা হবে।








