মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৫:১৩

শাহরাস্তি থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

প্রেস বিজ্ঞপ্তি।।
শাহরাস্তি থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি.) আরিফ হোসাইন সঙ্গীয় এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন, এএসআই (নি.) ফারুক হোসেনসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযানে ডিউটি করাকালে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাত সোয়া ২টায় মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামে মোল্লা বাড়ির সামনে ইটের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী আ. মান্নান প্রঃ হাসান (২৩) (পিতা-আলী আক্কাছ, মাতা-হাসিনা বেগম, সাং-কালিকাপুর, শফিক মেম্বারের বাড়ি), আহম্মদ জাকারিয়া সৌরভ (২১) (পিতা-মো. খলিলুর রহমান, মাতা- মাহফুজা বেগম, সাং- সুবর্নপুর, ছয় বাড়ি, উভয় থানা-সদর দক্ষিণ), মো. সুজন মিয়া প্রঃ কামাল (২৮), (পিতা- সেলিম মিয়া, মাতা- সালেহা বেগম, সাং- শিবপুর, মুন্সী বাড়ী, থানা-চৌদ্দগ্রাম, সর্ব জেলা-কুমিল্লা), জেসমিন আক্তার (৩৮), (স্বামী-শাহআলম, সাং- দেবকরা, বানিয়া বাড়ি, থানা-শাহরাস্তি, জেলা- চাঁদপুর)কে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৫, তারিখ-১০ মার্চ, ২০২৬; জি আর নং-৫৪, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়