রবিবার, ০৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ২২:১০

তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

স্টাফ রিপোর্টার।।
তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ঈদকে সামনে রেখে চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (৭ মার্চ ২০২৬) চাঁদপুর শহর এলাকায় বিভিন্ন পোশাক, কসমেটিকস ও রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রেলওয়ে হকার্স মার্কেট ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত বিভিন্ন পোশাক, কসমেটিকসের দোকান ও রেস্টুরেন্টে অভিযানকালে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও পোশাকের ক্রয় ভাউচারে অসামঞ্জস্য থাকায় ১ টাকা হতে ৯৯৯ টাকার মার্কেটকে ৫ হাজার টাকা, বিদেশি ব্র্যান্ডের কসমেটিকস আমদানিকারকের স্টিকার না থাকায় আহাদ কসমেটিকসকে ২ হাজার টাকা এবং বাসি গ্রিল ও মাংসের চাপ বিক্রির জন্যে সংরক্ষণ করার অপরাধে বাঙালিয়ানা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এ আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়