বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭

পশ্চিম সকদীতে শিশু ধর্ষণের চেষ্টা

ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা

সোহাঈদ খান জিয়া।।
ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম সকদী গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় হৈচৈ পড়াসহ বিভিন্ন প্রতিক্রিয়া শোনা যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে।

জানা যায়, পশ্চিম সকদী গ্রামের কালার বাপের (মেনার) বাড়ির আরশাদ মিয়ার ছেলে বাবুল এক শিশুকে বাগানের নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এমন সময় পার্শ্ববর্তী জনৈক ব্যক্তি দেখে ফেললে শিশুটি ধর্ষণের হাত থেকে রক্ষা পায়। এ নিয়ে এলাকায় হৈচৈ পড়ে যায়।

সরজমিনে এলাকায় গিয়ে জানা যায়, বাবুল শিশুটিকে ফুঁসলিয়ে বাগানের নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এমন সময় জনৈক ব্যক্তি দেখে ফেললে বাবুল দৌড়ে পালিয়ে যায়। শিশুটি ঘরে এসে তার মাকে ঘটনাটি বললে কথাটি আশপাশের ঘর থেকে শুরু করে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ক'জন জানান, শুনেছি

বাবুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে। তার শাস্তি হওয়া প্রয়োজন।

অভিযুক্ত বাবুল জানায়, আমি ধর্ষণ করতে শিশুটিকে বাগানে নেই নি। ইউপি সদস্য মো. ইউসুফ খান বলেন, আমাকে ঘটনাটি জানানো হয়েছে। আমি গিয়ে আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে ধর্ষণচেষ্টার ঘটনা জানতে পারি। একটি সূত্র জানায়, একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছে। অসহায় নিরীহ পরিবার সঠিক বিচার থেকে বঞ্চিত হওয়ার পথে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি দেওয়া জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়