বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৯:৪৩

নোয়াখালীতে বালু মজুত করায় ২ লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে বালু মজুত করায় ২ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অবৈধভাবে বালু মজুত করায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মং এছেন এই অর্থদণ্ড দেন।

জানা যায়, অবৈধভাবে বালু মজুত করে গণউপদ্রব সৃষ্টি, রাস্তাঘাট নষ্ট করে ফেলা এবং পরিবেশের ক্ষতি করায় চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু ব্যবসায়ী ইব্রাহীম খলিলকে ২ লাখ জারিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বয়ারচর পুলিশ ফাঁড়ির সদস্যরা। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়