প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৬:৪৪
আমিরাতে নির্ঘুম রাত: মোবাইল ফোনে ‘জরুরি সতর্কবার্তা’ ও ভোরের আকাশে মিসাইলের গর্জন।

|আরো খবর
“সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে অবিলম্বে নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নিন। সেখানেই অবস্থান করুন। জানালা ও কাচের দেয়াল থেকে দূরে থাকুন। পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন।
— স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI)”
২৮/০২/২০২৬ইং দিবাগত রাত আনুমানিক ১২:৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী, অস্থায়ী সকল বাসিন্দাদের মোবাইল ফোনে একযোগে এমন এ্যালার্ট বেজে উঠে। এমন সতর্কতায় আমিরাতে বসবাসরত প্রবাসীদের মধ্যে আতংক সৃষ্টি হয়। সবাই রুম থেকে রাস্তায় বাহিরে অবস্থান নেয়। তখন সকলের চোখ আকাশের দিকে।
২৮ ফেব্রুয়ারী ২০২৬ ইং সকাল ৬:৩০ মিনিটে আমিরাতের জাবেল আলী আমেরিকার ঘাটিতে ইরানি মিসাইল হামলা হয়। তাছাড়াও দুবাই এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর রানওয়েতে ইরান হামলা চালায়।
এই পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে একজন প্রবাসী পাকিস্তানির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাছাড়া, এখন পর্যন্ত ইরানের হামলায় আমিরাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।








