প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৪
ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি গঠন
সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল, সাধারণ সম্পাদক ডা. তাফাজ্জল

চাঁদপুর জেলা ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক বিশেষ জেলা সভায় নবগঠিত এ কমিটির আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
|আরো খবর
কুমিল্লা হ্যানিম্যান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল ইসলাম সেলিম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক পাটওয়ারী।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক ডা. মো. তাফাজ্জল হোসেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি : সহযোগী অধ্যাপক ডা. মো. সাহিদুল হক পাটওয়ারী, সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফ আলী ও সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসিন;
যুগ্ম সাধারণ সম্পাদক : সহকারী অধ্যাপক ডা. মানিক চন্দ্র সরকার;
সাংগঠনিক সম্পাদক : ডা. তামজিদ হোসেন; যুগ্ম সাংগঠনিক সম্পাদক : প্রভাষক ডা. জামান; অর্থ সম্পাদক : সহযোগী অধ্যাপক ডা. মো. একরামুল হক পাটওয়ারী; যুগ্ম অর্থ সম্পাদক : ডা. মো. আবদুল হাই; দপ্তর সম্পাদক : ডা. মো. মাজহারুল হক পাটওয়ারী; যুগ্ম দপ্তর সম্পাদক : ডা. মো. আবু সাঈদ; মহিলা সম্পাদক : সহকারী অধ্যাপক ডা. লাভলী আকতার; যুগ্ম মহিলা সম্পাদক: সহকারী অধ্যাপক ডা. নুরুন নাহার; প্রচার ও প্রকাশনা সম্পাদক : ডা. মো. মহিন উদ্দিন;
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : সহকারী অধ্যাপক ডা. বিমুলাংশু দাস; সমাজকল্যাণ সম্পাদক :প্রভাষক ডা. আবদুল বাসেত; আইন বিষয়ক সম্পাদক : প্রভাষক ডা. ফরিদ আহম্মদ; ধর্ম বিষয়ক সম্পাদক : সহযোগী অধ্যাপক ডা. মো. শাহজাহান মিয়া;
কার্যকারী সদস্য : আরএমও ডা. মো. মমিনুল হক পাটওয়ারী, সহযোগী অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম, সহযোগী অধ্যাপক ডা. মো. আক্তার হোসেন তালুকদার, ডা. মো. মাহবুবুল হক পাটওয়ারী, ডা. মো. শাহজালাল, প্রভাষক ডা. মঞ্জুর হোসেন মোহন, ডা. রফিকুল ইসলাম, প্রভাষক ডা. মোহছেনা আক্তার, প্রভাষক ডা. ফাতেমা আক্তার, ডা. মো. বাহালুল মিয়া, প্রভাষক ডা. মো. মফিজুল ইসলাম ও ডা. মো. আবদুল হান্নান।
সভায় অন্যান্যের মধ্যে কুমিল্লা হ্যানিম্যান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. মো. মহিউদ্দিন এবং চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকমণ্ডলী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।








