প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০১:৩১
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের জরুরি মতবিনিময় সভা

চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসনের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৭ আগস্ট ২০২৩ তারিখ বিকালে চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন।
|আরো খবর
- চাঁদপুরে জেলা প্রশাসনের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখার আহ্বান
- ঐতিহাসিক ৫ আগস্ট আজ : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে ’র দ্বিতীয় বার্ষিকী চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও দিনব্যাপী নানা কর্মসূচি
- জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা কর্মসূচি
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, চাঁদপুর ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, উপপরিচালক (উপসচিব) অপর্ণা বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে নির্ধারণ করা হয়। এসময় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।







