প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩
পৃথিবীতে পানি এলো কোথা থেকে

প্রাণিকুলের জীবন রক্ষাকারী প্রধান উপকরণগুলোর একটি পানি। যার আনবিক গঠন হলো— দুটি হাইড্রোজেন (H) ও একটি অক্সিজেন (O) সমন্বয়ে পানি (H2O) গঠিত। ছোটোবেলায় প্রত্যেকে আমরা পাঠ্যপুস্তকে পড়েছি— পৃথিবীর তিনভাগ জল আর একভাগ স্থল আবার বিজ্ঞানীরা বলেন, মানব শরীরের ৭০ শতাংশ রয়েছে পানি। তাহলে বোঝা যায় বেঁচে থাকার জন্য আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পানি। প্রাণের অস্তিত্ব পানি ছাড়া কল্পনা করা অসম্ভব। মানবজাতি ছাড়াও পৃথিবীর প্রাণিকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পানির ওপর নির্ভরশীল বা সম্পৃক্ত। বেঁচে থাকার প্রয়োজনে কিংবা আমাদের খাদ্যাভাসে পানির উপস্থিতি প্রতিনিয়তই লক্ষ্য করা যায়। আর তাইতো খাবারের আগে নতুবা পরে আমরা পানি পান করি। এটি শুধু একটি অভ্যাস নয় বরং আমাদের প্রয়োজন। অথচ আমরা কি জানি যে পানি আমরা পান করছি তার অস্তিত্ব কী? কোথা থেকে এসেছে কিংবা কীভাবে এই পানি হলো সৃষ্টি? এমন অনেক প্রশ্নই মাথায় ঘুরপাক খায় উত্তরের অপেক্ষায়। পানি কোথা থেকে এসেছে বা তার সৃষ্টির রহস্য জানার আগে আমরা একটু পিছনে গিয়ে আমাদের পৃথিবী সৃষ্টির সময়টা ভাবি যখন আমাদের এই সৌরজগত ছিল না। কীভাবে হলো সৃষ্টি এই মহাবিশ্বের?
বিগ-ব্যাং থিওরী অনুসারে সৌরমণ্ডলের আনবিক বিস্ফোরণের ফলে মহাবিশ্বের সূচনা ঘটে। এর ফলে মহাবিশ্বে দ্রুত কসমিক ইনফ্লেশন বা অতি প্রসারণ ঘটে। ফলে মহাবিশ্ব এক বিশাল আকার ধারণ করে। যখন মহাবিশ্বের প্রসারণ ঘটে তখন তার প্রসারণের সাথে সাথে অভ্যন্তরে পুঞ্জীভূত তাপ বিকিরিত হয়। ঠিক সেই সময়ই পরমাণুর তিনটি মৌলিক কণা ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রন এর সূচনা হয়। যখন মহাকর্ষীয় বলয়ে আন্তঃআকর্ষী প্রভাবের ফলে সংকোচন ঘটতে শুরু করে তখন তার কেন্দ্রে অবস্থিত নক্ষত্রসহ সকল কিছুর অনুরণন বা ঘুর্ণয়মান পরিস্থিতি শুরু হয় এবং কেন্দ্রবিন্দুর চারপাশে মধ্যাকর্ষীয় বলয় তৈরি হয়ে ঘূর্ণমান চ্যাপ্টা বা ডিস্ক আকার ধারণ করে এবং আমাদের সৌরজগতের সূচনা ঘটে। NASA-এর ‘The Cosmic Origin of the Elements’ রিপোর্ট অনুসারে মহাবিশ্ব সৃষ্টির শুরুতে (প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে) বিগ-ব্যাং এর সূচনা হওয়ার পর প্রথম যে মৌলটি তৈরি হয়, তা হলো হাইড্রোজেন (H)। তাহলে ধরে নেয়া যায় বিজ্ঞানীদের ধারনানুসারে মহাবিশ্বের প্রথম মৌল হাইড্রোজেন (H)। বিগ ব্যাং-এর সময় অক্সিজেন এর অস্তিত্ব ছিল না। মহাবিশ্বের প্রথম প্রজন্মের বিশাল নক্ষত্রগুলো তাদের কেন্দ্রের ভেতর প্রচণ্ড তাপ ও চাপে ফিউশন প্রক্রিয়া ঘটলে পরবর্তীতে অক্সিজেন পরমাণু তৈরি হয়। এই নক্ষত্রগুলো তাদের আয়ু শেষে যখন বিস্ফোরিত (Supernova) হয় ঠিক তখনই নক্ষত্রগুলোর অভ্যন্তরে সৃষ্ট অক্সিজেন মহাবিশ্বে চারপাশে ছড়িয়ে পড়ে।
নাসার অ্যাস্ট্রোবায়োলজি ও স্পেস সায়েন্স বিভাগের (Britannica - How Was Earth Created?)- তথ্য জানায় প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে একটি ঘূর্ণমান গ্যাস ও ধূলিকণার মহাজাগতিক মেঘ (ঝড়ষধৎ ঘবনঁষধ) থেকে আমাদের সৌরজগৎ ও পৃথিবীর উৎপত্তি হয়। মহাজাগতিক মেঘ (ঝড়ষধৎ ঘবনঁষধ)-এর ভেতরের ধূলিকণা ও গ্যাসীয় উপাদানগুলো পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণে সংকুচিত ও পুঞ্জীভূত হয়ে কিলোমিটার বা তার চেয়ে বড় আকারের ‘চষধহবঃবংরসধষ’ রূপ নেয়। এই চষধহবঃবংরসধষগুলোর পারস্পরিক সংঘর্ষ ও সংযুক্তির মাধ্যমে ধীরে ধীরে পৃথিবীর মতো পাথুরে গ্রহ সৃষ্টির সূচনা সম্পন্ন করে।
ধূলিকণাগুলো মহাকর্র্ষের আকর্ষী বলয় (এৎধারঃধঃরড়হধষ ভরবষফ) এর কারণে মহাকাশের সৌরমণ্ডলে বিক্ষিপ্ত আনবিক ধূলিকণা একত্রিত হওয়া শুরু করে। প্রথমে ছোট ছোট পাথুরে খণ্ড বা গ্রহের ভ্রুণ (চষধহবঃবংরসধষং) এ পরিণত হয় এবং পরবর্তীতে তা পরিবৃদ্ধি (অপপৎবঃরড়হ) প্রক্রিয়ার মাধ্যমে বহু সময় অতিবাহিত হয়ে ধীরে-ধীরে আকৃতি ধারণ করে পৃথিবীসহ অন্যান্য গ্রহের গঠন সম্পন্ন করে। মহাকর্ষীয় ধূলিকণাগুলো গ্রহ হিসেবে গড়ে ওঠার সময় তেজস্ক্রিয় মৌলের ক্ষয়, মহাকর্ষীয় শক্তি এবং উল্কাপিণ্ডের ক্রমাগত আঘাতে পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উত্তাপে পৃথিবীর গঠন ছিল আংশিক তরল। তখন ক্রমাগত ভারী উপাদানগুলো (যেমন : সিলিকন, লোহা, নিকেল) আকর্ষী বলয়ের প্রভাবে কেন্দ্রের দিকে ডুবে যেতে থাকে ও পৃথিবীর 'কোর' বা কেন্দ্র গঠন করে। অপেক্ষাকৃত হালকা উপাদানগুলো উপরে ভেসে গিয়ে ধীরে ধীরে ম্যান্টল ও ভূত্বক তৈরি করে। তাহলে প্রশ্ন আসে পানির অস্তিত্ব কোথায়?
মহাবিশ্বের প্রথম প্রজন্মের নক্ষত্রগুলো যখন তাদের আয়ু শেষে ঝঁঢ়বৎহড়াধ হিসেবে বিস্ফোরিত হয়, তখন নক্ষত্রের অভ্যান্তরে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট অক্সিজেন মহাকাশে ছড়িয়ে পড়ে। মুক্ত এই অক্সিজেন পরমাণুগুলো ক্রমান্বয়ে মহাকাশের শীতল আণবিক মেঘে থাকা হাইড্রোজেনের সংস্পর্শে আসে। উত্তপ্ত অক্সিজেন মহাকাশের অতি-শীতল ধূলিকণাগুলোর পৃষ্ঠে থাকা হাইড্রোজেনের সংস্পর্শে আসায় হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর রাসায়নিক বিক্রিয়া ঘটে পানির (ঐ২ঙ) অণু তৈরি করে এবং তা অতি শীতল বরফ কণা হিসেবে ধূলিকণাকে আবৃত করে ফেলে। বায়ুমণ্ডলে জমা হওয়া উত্তপ্ত পানির (ঐ২ঙ) অণু জলীয় বাষ্প আকারে যখন ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে তরল পানিতে রূপান্তরিত হতে থাকে তখন পৃথিবীর ইতিহাসে প্রথম পানির যাত্রা শুরু হয়। বায়ুমণ্ডলে ভাসমান তরল কেন্দ্রের আকর্ষী প্রভাবে ঝড়ে পড়তে থাকে উত্তপ্ত পৃথিবীর দিকে এবং বিজ্ঞানীদের ধারনানুসারে কয়েক হাজার বছর ধরে একটানা প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টি গলিত ও উত্তপ্ত পাথুরে ভূত্বককে দ্রুত ঠাণ্ডা ও শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাজার বছর ধরে সৃষ্ট বৃষ্টিপাতের পানি পৃথিবীর উপরিভাগের নিচু স্থানগুলোতে জমা হয়ে আদিম মহাসাগর (চৎরসবাধষ ঙপবধহং) তৈরি করেছিল। এই বিশাল জলরাশি পৃথিবীর তাপমাত্রাকে স্থিতিশীল রাখতে একটি বাফার বা শোষক হিসেবেও কাজ করেছিল। পৃথিবী সৃষ্টির প্রক্রিয়ায় আদি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর কার্বন ডাই-অক্সাইড ছিল যা প্রচণ্ড তাপ শোষণ করতে পারতো যার ফলে পৃথিবীর উত্তাপ কমার সম্ভবনা ক্ষীণ হয়ে যায়। দীর্ঘ সময়ে বৃষ্টির ফলে বৃষ্টির পানি বায়ুমণ্ডলের এই কার্বন ডাই-অক্সাইডকে নিজের মধ্যে দ্রবীভূত করে এবং জলমগ্ন এ পৃথিবী পৃষ্ঠে ফিরিয়ে আনে যা সমুদ্রের তলদেশে পাথুরে (কার্বনেট) শিলায় পরিণত হয়। যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব কমে যায় এবং পৃথিবী দ্রুত শীতল হতে শুরু করে।
যুক্তরাষ্ট্রের (টঝঅ) ঝপরবহপব সাময়িকীতে প্রকাশিত: ঝপরবহপব ঔড়ঁৎহধষ - ওফবধং ড়হ ঃযব ওহঃবৎংঃবষষধৎ ঙৎরমরহ ড়ভ ডধঃবৎ (সেপ্টেম্বর-২০১৪)-এর গবেষণায়, বিজ্ঞানীরা পৃথিবীর পানি এবং প্রাচীন উল্কাপিণ্ডে পানির রাসায়নিক গঠন পরীক্ষা করে দেখেছেন। পানিতে সাধারণ হাইড্রোজেনের পাশাপাশি ‘ডিউটেরিয়াম’ (ভারী হাইড্রোজেন) থাকে। সৌরজগতের ভেতরের তাপমাত্রা যেখানে বেশি, সেখানে ডিউটেরিয়াম সমৃদ্ধ পানি তৈরি হওয়া অসম্ভব। অথচ পৃথিবীর পানিতে উচ্চমাত্রার ডিউটেরিয়ামের উপস্থিতি পাওয়া যায়। এটা প্রমাণ করে যে, এই পানি সৌরজগৎ ও সূর্য তৈরির বহু পূর্বে অত্যন্ত শীতল আন্তঃনাক্ষত্রিক (ওহঃবৎংঃবষষধৎ গবফরঁস) মাধ্যমে তৈরি হয়েছিল। মহাবিশ্বে পানির অস্তিত্ব পৃথিবী সৃষ্টির পূর্বেই ছিল।
বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে বলা যায় আমরা প্রতিনিয়ত যে পানি পান করছি তা পৃথিবী বা এই সৌরজগতের সবচেয়ে প্রাচীনতম এবং পুরাতন উপাদান। তাহলে পানির বয়স পৃথিবীর বয়সের তুলনায়ও বেশি। যদি এতোটা পুরাতন হয় তবে কী আমরা বাসী পানি পান করছি? উত্তরটা হবে, একদমই না। কারণ পানি জীববৈচিত্রে বাস্তুসংস্থানের এমন একটি অংশ যা পরিবর্তন বা রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় গঠিত হয়ে ফিরে আসছে নতুন রূপে। জ্বলীয় বাষ্প-মেঘ-বৃষ্টি এই প্রক্রিয়ার মাধ্যমে পানির সাইকেল বা বাস্তুচক্র গঠিত। ভূগর্ভস্থ পানি যে রূপেই থাকুক না কেন তা উত্তাপে জ্বলীয় বাষ্প হয়ে বায়ুমণ্ডলে ফিরে যাবে তারপর বায়ুমণ্ডলে তার উত্তাপ হারিয়ে শীতলতায় ঘণীভূত হবে এবং পানির আনবিক গঠন নিয়ে নতুন রূপে বৃষ্টি আকারে পৃথিবীতে ফিরে আসবে। নদী-নালা, বর্জ্য পদার্থ বা আবর্জনা ইত্যাদির মধ্যে মিশে থাকা পানি এভাবেই বাষ্পীভূত প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ পানি হয়ে পুনরায় ফিরে আসে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই প্রক্রিয়া আজও আমাদের জীবনপ্রণালীতে চলমান। পৃথিবী সৃষ্টির সময় অনাদিকালের বৃষ্টি যেমন বায়ুমণ্ডলে থাকা কার্বনকে নিজের মধ্যে দ্রবীভূত করে বায়ুমণ্ডল থেকে নিচে নিয়ে আসতো, আজও একই প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের মিশে থাকা কার্বন, নাইট্রোজেনের মতো উপাদানগুলো বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে মাটিতে মিশে যায় এবং আমাদের বায়ুমণ্ডলকে গ্রিন হাউজ ইফেক্ট থেকে পরিশুদ্ধ করে পরিবেশকে রক্ষা করছে। তাহলে বোঝা যায় বাস্তবিক জীবনের পাশাপাশি পানির অস্তিত্বটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পানি এবং প্রাণ এই দুটি বিষয় একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এবার থেকে পানির অপচয় যখন করবো তখন ভেবে নেব মহাবিশ্বের কত মূল্যবান সম্পদটাকে আমরা এভাবে অপচয় করছি। আবার গ্লাসে নিয়ে পান করতে গেলেই হয়তো ভাবনায় চলে আসবে পানির প্রতিটি ফোঁটার গুরুত্ব। যা মহাবিশ্ব থেকে পৃথিবী সৃষ্টির সময় এবং তারপর থেকে অদ্যাবধি কতটা গুরুত্ব বহন করছে।







