শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৩:০৩

পাঠক ফোরামের কবিতা

অনলাইন ডেস্ক

আরিফুল ইসলাম শান্ত

নির্বাসিত স্রোত

ধনাগোদার তীরেই বেড়ে ওঠা শৈশবের দিন,

তার জলে ভেসে বেড়াত কত স্বপ্ন রঙিন।

তটদেশের হঁাটা বঁাকানোপথ আজও মনে পড়ে

বর্ষার জলে পালতোলা নৌকা চলে দূর স্রোতের তরে।

জলের মৃদু কলধ্বনি ছিল যেন মায়ের মধুর গান,

জেলেদের জালে চিকচিক করত নদীর রুপালি প্রাণ।

আজ স্রোত নেই, নেই নৌকার আগের সেই টান,

নীরব জলের ঢেউ খেঁাজে মাঝি-মাল্লার গান।

বাইপাসের পথ কেড়ে নিয়েছে নদীর আপন গতি,

জল আছেÑতবু মুছে গেছে প্রাণের সব জ্যোতি।

স্মৃতির ধনাগোদা আজও বুকের ভেতর বহমান,

মৃতপ্রায় নদীর বুকে খুঁজি আমার শৈশবের প্রাণ।

***

এম আর এম শোভন

জনতার অপেক্ষা

আকাশটা ভারী আজ

সমুদ্রের গর্জন করে সাজ,

জনতার মাঝে আলাপন

আসবে শান্তির ভাষণ।

পোড়া মাটির কঙ্কালসার,

বুকে ভাসে কার দীর্ঘশ্বাস?

চারিদিকে মৃত্যুর খেলা,

কোথায় মিলবে আশ্বাস?

যুদ্ধের আগুন সীমান্তজুড়ে

সবুজের প্রিয় প্রান্তর,

ক্ষুধার্ত শিশুর কান্না

কঁাপায় আকাশ ও দিগন্ত।

মিঠা পানির এক ফেঁাটা

যেন সোনার চেয়েও দামি,

চিকিৎসাহীন আর্তনাদে

ভারী আজ এ অবুদিনী।

তবুও অঁাধার চিড়ে জেগে

ওঠে কোটি মানুষের প্রাণ

শান্তির সেতুবন্ধনে তারা

গায় আজ এক গান।

বিভেদ ভুলে এক কাতারে

দঁাড়িয়েছে আজ জনতা,

অশ্রু মোছে, শান্তি চায়Ñ

ঘুচে যাক সব ভিন্নতা।

এক কণ্ঠের হুংকার তুলে

ঘুচিয়ে সকল বাধা,

শান্তি আসুক ধরায় ধরণী

হোক না আর অপরাধা!

তাকিয়ে থাকে আকাশে

চেয়ে থাকে সমুদ্রের পানে,

কখন আসবে সেই কণ্ঠস্বর

শুধুই অপেক্ষা,জনতার অপেক্ষা।

***

ইমরান শাকির ইমরু

অদৃশ্য অস্তিত্ব

বিবিক্ত তৃণভূমি বা মরুপ্রান্তরে খুঁজো না,

জনারণ্যের অবদমিত ভিড়েও নয়।

সাগরবক্ষের লোনা জলরঙে

কিংবা পর্বতপ্রমাণ ভারে

আমার সন্ধান মিলবে না।

নির্ভরতার পরিধি ছিন্ন করোÑ

তোমার নিবিড় প্রেমে আমি তো অবলুপ্ত।

আজ কোনো অন্তরায় নেই;

তিরোহিত ও সনাতন সত্তায়

আমি কেবল তোমার অন্তরের অন্তস্থলে।

***

সামিরা মেহনাজ নুসরাত

প্রতিফলন

অন্যের দোষ ধরতে যেয়ো না ভাই

তবে নিজেকেই দোষে ধরবে

পরের জন্যে কূপ খুঁড়ো না ভাই

তবে নিজেই কুয়ায় পড়বে।

মৌমাছিরা তোমায় করবে ধাওয়া

যদি তাদের চাকে মারো চাটি

যে জন জাতির ক্ষতি করে ছুটে

লোক হিসেবে সে জন তো নয় খঁাটি।

কুকুর তোমায় কখন করে তাড়া

যখন তুমি তার পেছনে ছুটো

শান্ত ষঁাড়টি মারবে তোমায় গুঁতো

যদি গো তার পিঠে চড়ে ওঠো।

সাপটি তোমায় ছোবল দেবে ঠিকই

যখন তোমার পা তার লেজে পড়বে

অন্যের দোষ ধরতে যেয়ো না ভাই

তবে নিজেকেই দোষে ধরবে।

***

ফারুক আহম্মেদ জীবন

মন খারাপের দিন

তুমি কি জানো সখি...

সেদিন কোন কষ্টে গগন বক্ষ বিদীর্ণ হয়ে

করুণ রোদন করেছিল?

অঝোর ধারায় সারাটাদিন নেমেছিল প্রবল বৃষ্টি?

গগনজুড়ে জমেছিল খণ্ড মেঘ

উঠেছিল দমকা হাওয়ার কালবৈশাখী ঝড়ের বেগ?

বিকট শব্দে বিদ্যুৎ চমকায়

ঝলকে ঝলকে হয়েছিল বজ্রপাত?

জানো...সেদিন সমস্ত সৃষ্টি কুলও নিরবে কেঁদেছিল

ঝাপসা হয়ে গিয়েছিল তাদের দৃষ্টি।

তুমি জানো নাতো?

সেদিনটা ছিল আমার ভীষণ মন খারাপের দিন,

তোমার অবজ্ঞা অবহেলা

আর তোমার তাচ্ছিল্য ভরা আঘাত

আমার বুকের পঁাজর ভেঙ্গে চৌচির করে দিয়েছিল

কষ্টের মেঘে ভরেছিল মন গগন

বুকে চিনচিনে প্রচণ্ড ব্যথা উঠেছিল সেদিন।

তুমি জানো সখি...

সেদিন তুমি যে বিকট বজ্রের ধ্বনি শুনেছিলে

সেটি ছিল আমার মনের আর্তনাদ

আর আমার বুকের পঁাজর ভাঙ্গার শব্দ

সেদিন তুমি আকাশের বৃষ্টি ঝরা যে কান্না দেখেছিলে

সেটা ছিল আমার কলিজার রক্ত ক্ষরণ

যাÑ অঁাখি থেকে গড়িয়ে পড়েছিল

অথচ সেটা ছিল জল সাদৃশ্য বুকের রক্তপাত।

***

হানজালা (দিপু)

বিনিময়

গোত্রের ধারায়, বংশপরম্পরায়, বসন্তের কোকিল গান শোনায়, দুঃখ বিলাপেও তার একই সুর।

বসন্তের কোকিলের সুর শুনেও আজকাল বড্ড ভয় হয়,

যদি তার বিনিময় দিতে হয় এই ভেবে।

খাজনাপাতির মহড়ায়, বিলুপ্ত সংকোচে অবরুদ্ধ বর্ণে,

আজ ভয় হয় যদি শব্দেরও বিনিময় দিতে হয়।

কালিতে কাগজে শব্দকেও বিনিময় করা হয়,

উচ্চারিত ভাষার ব্যবহারে।

ভয় হয় যদি রক্তের ঋণ শোধ করার সূচনায়,

দেহ থেকে ঝড়ে যায় প্রান।

ভয় হয় নিশ্বাসে যদি ভেসে আসে মিষ্টি ফুলের গ্রান।

ফুলেরাও তো বিনিময় করেই ফোটে, গাছে বা ডালে।

আলোর বিনিময় ছাড়া নিজের ছায়াও সঙ্গ দেয় না,

মৃত্যুর শোকেরও আয়ু হয়,তার বিনিময় চল্লিশা।

কোলের শিশুকেও বড় করে মা, বিনিময়ে

একদিন পূর্ণ করে মায়ের সকল আশা।

খোদার নিয়তিও আজকাল মাথা পেতে নিতে হয়,

বিনিময়ে কপাল ঠুকে মসজিদে,

কল্যাণের ঘোষণাও আজকাল বিনিময় ছাড়া হয় না,

প্রয়োজনে খাদেম কিংবা মোয়াজ্জেম।

শরীরেও তো বিনিময় হয় ক্ষুধার সাথে যুদ্ধে, হেঁটে চলার বিনিময়ে আসে ক্লান্তি, আবার

ক্লান্তিরও বিনিময় হয় ঘুমের সাথে।

আজকাল হঁাটেবাজারে মানুষেরও বিনিময় হয়, মূল্য নির্ধারিত হয় সময়ের বিনিময়ে।

শিক্ষারও যে বিনিময় হয় তা আমাদের সমাজ মানে না,

শিক্ষিত মানুষের বিনিময় নেই বলেই আজ সমাজ অন্ধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়