শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২০:৫১

ফরিদগঞ্জের পালতালুক গ্রামে জমজমাট মাদকের আসর, চাঁদা না দেওয়ায় মারধর

স্টাফ রিপোর্টার।।
ফরিদগঞ্জের পালতালুক গ্রামে জমজমাট মাদকের আসর, চাঁদা না দেওয়ায় মারধর
প্রতীকী ছবি। অনলাইন থেকে নেওয়া।

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের পালতালুক গ্রামে মোরশেদ পাটোয়ারীর বিরুদ্ধে মাদক ব্যবসা, সেবন ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার অবৈধ মাদক কারবার চললেও ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাচ্ছে না বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোরশেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে আসছেন। এর পাশাপাশি নিরীহ মানুষকে অন্যায়ভাবে মারধর ও চাঁদাবাজিই তার নিয়মিত পেশা হয়ে দাঁড়িয়েছে। তার এসব অপকর্মের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাননি।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) পার্শ্ববর্তী চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের বাসিন্দা মনির হোসেনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন মোরশেদ। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রকাশ্যেই মারধর করা হয়। ঘটনার সময় স্থানীয় অনেকে উপস্থিত থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পাননি।

ভুক্তভোগী মনির হোসেন জানান, তিনি মূলত বিল্ডিংয়ের কাজের জন্য বাঁশ ভাড়ার ব্যবসা করেন। অভিযুক্ত মোরশেদ একজন চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারী। এর আগেও তিনি তার কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে আত্মসাৎ করেন। সম্প্রতি নতুন করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন মোরশেদ। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। মোরশেদ এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে নিরব থাকেন। পরবর্তীতে স্থানীয় কয়েকজনের পরোক্ষ সহায়তায় সেখান থেকে উদ্ধার পেয়ে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়