প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০
সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের ইন্তেকাল
মরদেহ দেশে আনতে পরিবারের আকুতি

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ শাহ আলম নামে এক বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির ওয়াদী আল দাওয়াসীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|আরো খবর
নিহত শাহ আলম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ৩নং রায়শ্রী উত্তর ইউনিয়নের পাকবিজয়পুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে (পাসপোর্ট নম্বর: EK0715941, BM0084107 এবং বিএমইটি ক্লিয়ারেন্স নম্বর: SA-I-2023-0019527)।
তার ছেলে মেহেদী হাসান, মো. সোহাগ ও মাহবুব আলম জানান, পিতার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে গত ২৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়েছে। একই সঙ্গে মরদেহ দেশে পাঠাতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। এ বিষয়ে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি সার্বিক সহযোগিতা করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
বর্তমানে মরহুমের মরদেহ সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসির হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে।
এদিকে, শাহ আলমের মরদেহ দ্রুত দেশে স্বজনদের কাছে পাঠাতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাস এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়।








