রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৯:২৭

সবাই মিলে গড়বো দেশ

খায়রুল আলম
সবাই মিলে গড়বো দেশ

প্রিয় স্বেচ্ছাসেবীবৃন্দ,

পত্রের শুরুতেই আমার সালাম গ্রহণ করুন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিজের খেয়ে বনের মেষ তাড়ানোর মতো অপবাদ আপনারা সর্বদা পেয়ে থাকেন। তবুও আপনারা আপনাদের স্বেচ্ছাসেবীমূলক মনোবল ধরে রেখে এ সমাজের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। যা সত্যি প্রশংসনীয়। আপনাদের স্বেচ্ছাসেবীমূলক মনোভাব আছে বলেই এই সমাজ এখনো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।

প্রতিনিয়ত আপনারা বিনাপারিশ্রমিকে, মানবিক কাজে, জনগণের অধিকার আদায়ে, দুস্থের বেদনা উপশমে কাজ করে যাচ্ছেন। যার মূল্য অর্থ দিয়ে মূল্যায়ন করার কোন সংজ্ঞা অদ্যাবধি আবিস্কার হয়নি।

এই খোলা চিঠিতে আপনাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

উল্লেখ্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সবুজ বাংলাদেশ, বিডি ক্লিন, রোটারেক্ট ক্লাব, লিও ক্লাব, এপেক্স ক্লাব, লাল-সবুজ সোসাইটি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, প্রভাত সমাজকল্যাণ সংস্থাসহ বাংলাদেশের আনাচে-কানাচে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছে সকলের জন্য দোয়া রইলো। এগিয়ে যান, সবাই মিলে গড়ব নতুন বাংলাদেশ।

আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালোবাসি। বাংলাদেশসহ পৃথিবীর সকল স্বেচ্ছাসেবীদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সৃষ্টিকর্তা আপনাদের ও আপনাদের পরিবারের সকলকে সুস্থ রাখুকÑএই কামনাই রইলো।

ইতি

খায়রুল আলম

স্বেচ্ছাসেবী

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়