সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৬:০১

বাগাদী চৌরাস্তা থেকে নাশকতার চেষ্টার মামলায় একজন আটক

স্টাফ রিপোর্টার।।
বাগাদী চৌরাস্তা থেকে নাশকতার চেষ্টার মামলায় একজন আটক

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা থেকে নাশকতার মামলার এক আসামিকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) চাঁদপুর মডেল থানা পুলিশ নাঈম মিস্ত্রি নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, রোববার সকালে বাগাদী চৌরাস্তা বাজারে শ্রমিক আন্দোলনের নামে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “রোববার বাগাদী চৌরাস্তা বাজারে গাছ ফেলে নাশকতার চেষ্টা করায় তাকে আটক করা হয়েছে।”

উল্লেখ্য, নাঈম মিস্ত্রি পুরোনো ও চোরাই সিএনজি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে একটি সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়