মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯

শ্রীনগরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে সচেতনতামূলক সভা

শ্রীনগরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে সচেতনতামূলক সভা
আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের খোদাই বাড়ী নূর জাহান খান উচ্চ বিদ্যালয়ে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ সংক্রান্ত এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মো. আ. লতিফ মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাছিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল, প্রধান শিক্ষক মো. শমসের আলী, সহকারী প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন এবং ইলিয়াস আহমদ খান।

এছাড়া সভায় উপজেলা সমাজসেবা অফিসার অনিক রায়, রফিক খান, যুবদল নেতা শাহীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়