প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩
রামগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে ১ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অপরাধে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং আরও দু ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টায় উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের আনন্দিপুর গ্রামের হাজিবাড়ির সোহাগ হোসেন(২৮) নামের এক যুবক ইয়াবা সেবন করার সময় এলাকার লোকজন হাতেনাতে ধরে ফেলে এবং থানায় খবর দেয়।পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হক থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় ও মাদকের টাকার জন্য ঘরের সদস্যদের মারধর করার অপরাধে এবং অভিযুক্ত স্বেচ্ছায় দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এর আগে একই দিন সন্ধ্যায় রামগঞ্জ পৌরসভার মধুপুর হাই স্কুল মাঠে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে রহিম (২০) ও সবুজ (২২) নামের দুই যুবকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








