বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬

শ্রীনগরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্নআয়ের শ্রমজীবীরা

শ্রীনগরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্নআয়ের শ্রমজীবীরা
আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের শ্রীনগরে টানা দুই দিনের অঝোর ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন তারা।

বিশেষ করে কৃষি, সড়ক ও বাড়ি নির্মাণকাজের সাথে জড়িত শ্রমিকরা কাজ বন্ধ থাকায় বেকার সময় পার করছেন। অন্যদিকে, বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ায় রিকশা ও অটোরিকশা চালকরা কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না।

যাত্রী না থাকায় তীব্র হতাশায় ভুগছেন ভাড়ায় চালিত যানবাহন চালকরা। কয়েকজন চালক জানান, রাস্তায় লোকজনের চলাচল একপ্রকার বন্ধ। সারাদিন গাড়ি চালিয়ে যানবাহনের মালিকের জমা ওঠানোই দায় হয়ে পড়েছে। আর যাদের নিজস্ব রিকশা বা অটোরিকশা রয়েছে, দিনশেষে তাদের সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়