প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৮
শ্রীমঙ্গলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় শহরের হবিগঞ্জ সড়কের শাহী ঈদগাহ এলাকা থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে পৌর মহসিন অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, শ্রমিক দল, কৃষক দলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন।








