প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২:৪৫
শ্রীনগরে নাতির অকালমৃত্যুর শোকে প্রাণ হারালেন দাদি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার জাহানাবাদ এলাকায় নাতির মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে দাদির ইন্তেকালের খবর পাওয়া গেছে।
|আরো খবর
স্থানীয় সূত্র জানায়, গত ২৮ আগস্ট উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদিরের নাতি বাঁধন নানার বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।
নাতির মৃত্যুর খবর রুদ্রপাড়া গ্রামে দাদার বাড়িতে পৌঁছালে দাদি বেগম বিবি তাৎক্ষণিকভাবে ছুটে আসেন নানার বাড়িতে। নাতির মরদেহ দেখে তিনি খাটিয়া ধরে কান্নায় ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে বাদ মাগরিব জানাজা চলাকালে তিনি পুনরায় কাঁদতে কাঁদতে হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
একই দিনে নাতি ও দাদির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







