প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৮:৪৭
শ্রীনগরে পুকুরে ডুবে স্কুলছাত্রের করুণ মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম বাঁধন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সিয়াম উপজেলার জাহানাবাদ এলাকার ব্যবসায়ী আব্দুল কাদের ভূঁইয়ার নাতি (বড় মেয়ের ছেলে) এবং স্থানীয় 'লিটল স্টার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল'-এর সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে সিয়াম নানার বাড়ির পুকুরে গোসল করতে নেমে আর ঘরে ফেরেনি। প্রায় দুই ঘণ্টা পার হলেও সে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটে তল্লাশি চালিয়ে দেখা যায়, ঘাটের সিঁড়ির ফাঁকে সিয়ামের মাথা আটকে আছে।
পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
সিয়ামের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো এক নজর দেখতে তার নানার বাড়িতে শত শত নারী-পুরুষ ভিড় জমান।







