শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০৮

নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, উপদেষ্টা পরিষদে ১১ জন

উজ্জ্বল হোসাইন
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

নদী, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) তারিখে ঘোষিত নতুন কমিটিতে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া (বিল্লাল)কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. ছগির আহম্মেদ কাজল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশারফ হোসেন, সাহাদৎ হোসেন (প্রথম আলো), শামীমা বাছির স্মৃতি, উম্মে সালমা হেপি ও অ্যাডভোকেট জেসমিন আক্তার।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখি, এম এ মোমেন ও ফরহাদ সরকার। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কামাল উদ্দিনকে। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন কামরুল হাছান খান মাসুদ, সামসুর রহমান মুনাউর (সজিব), মুফতি মাও. এনামুল হাসান ও জেসমিন আক্তার।

তথ্য-প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সোহেল সরকার (ইস্টার্ন মিডিয়া) এবং সহ-তথ্য-প্রযুক্তি সম্পাদক হয়েছেন খাইরুল কবির (বিজয় টিভি)। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ এবং সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এলএলবি।

অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেল (মাছরাঙ্গা টেলিভিশন), দপ্তর সম্পাদক আবুল হাসনাত অপু, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সোহেল খান, শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (চ্যানেল-১) এবং সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন সোহেল (সিঙ্গার), সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা শারমিন ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. সারমিন সুলতানা টুনটুন, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কুহিনূর আক্তার ও কবি নাছিমা আক্তার এবং আপ্যায়ন সম্পাদক আবু নাছের রতন দায়িত্ব পেয়েছেন। সহ-আপ্যায়ন সম্পাদক করা হয়েছে **মাজহারুল আহম্মেদ চৌধুরী (মঞ্জু)**কে।

কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার আরও ৩৯ জনকে নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে। তাঁদের মধ্যে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ক্রীড়াবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী রয়েছেন।

১১ সদস্যের উপদেষ্টা পরিষদ

নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন ডা. মো. আক্তার হোসেন, কবি দেওয়ান মারুফ, আল আমিন শাহিন (বাংলা টিভি), ইব্রাহিম খান ছাদাৎ, মো. সেলিম স্যার, আজিজুর রহমান স্যার, খাইরুল হাসান, মফিজুর রহমান লিমন (আমার দেশ), আব্দুল মালেক, সৈয়দ তৈয়মুর ও মনির হোসেন।

নবনির্বাচিত সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূইয়া (বিল্লাল জানান, নদী-নালা, খাল-বিল, জলাশয় ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংগঠনটি আরও সক্রিয়ভাবে কাজ করবে।

তাঁরা বলেন, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’—এই প্রত্যয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশ জেলা শাখা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্য, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়