বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৫:৪২

শ্রীনগরে ঢাকা-দোহার সড়কে পথচারীদের নিরাপত্তায় স্পিড ব্রেকার স্থাপন ও ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ঢাকা-দোহার সড়কে পথচারীদের নিরাপত্তায় স্পিড ব্রেকার স্থাপন ও ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-দোহার সড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন বাস, ট্রাক, সিএনজি, রিকশা ও অটোবাইকসহ শত শত ভারী ও হালকা যানবাহন চলাচল করে।

সড়কটির দুই পাশে গড়ে উঠেছে একাধিক বাজার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং হাসপাতাল। ফলে দৈনন্দিন নানা প্রয়োজনে হাজার হাজার পথচারী ও শিক্ষার্থীদের এই সড়ক পারাপার হতে হয়।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে বিপজ্জনক ও আঁকাবাঁকা মোড় থাকলেও সেখানে কোনো স্পিড ব্রেকার (গতিরোধক) নেই। এর সুযোগ নিয়ে চালকেরা বেপরোয়া গতিতে যানবাহন চালাচ্ছেন, যার ফলে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

দুর্ঘটনা রোধ ও পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে আঁকাবাঁকা মোড়গুলোতে দ্রুত স্পিড ব্রেকার স্থাপন এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়