মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৪:০৮

মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সাড়ে ৪ লাখ টাকা জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সাড়ে ৪ লাখ টাকা জব্দ

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ লাখ ৪০ হাজার টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডস্থ এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।পরে আটককৃত গাড়ি ও তাদের দেহ তল্লাশি করে দুটি শপিং ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং (ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫) নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২) ও সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।

এসআই (নি.) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই (নি.) মো. রানা মিয়া, এএসআই (নি.) জাহিদুল ইসলাম, এএসআই (নি.) ইখতিয়ার হোসেন ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ মডেল থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়