বুধবার, ২৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯

শ্রীনগরে বিবাহ উৎসবে উচ্চস্বরে গান-বাজনায় প্রতিবেশীদের ভোগান্তি

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে বিবাহ উৎসবে উচ্চস্বরে গান-বাজনায় প্রতিবেশীদের ভোগান্তি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিবাহ একটি পবিত্র সামাজিক বন্ধন। সন্তান বিবাহযোগ্য হলে তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করা প্রতিটি অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সে অনুযায়ী পাত্র-পাত্রীর পছন্দ ও পারিবারিক সম্মতির ভিত্তিতে অভিভাবকেরা বিবাহের দিনক্ষণ নির্ধারণ করেন।

বিবাহের আগের রাতে অধিকাংশ বাড়িতেই গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে শুরু হওয়া এসব অনুষ্ঠান অনেক ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত চলে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উচ্চস্বরে গান-বাজনা ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত শব্দে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। উচ্চ শব্দের কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে, যা পরিবারগুলোর জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এ বিষয়ে সচেতন মহলের অভিমত, বিবাহ উৎসব উদ্‌যাপনে কোনো বাধা নেই। তবে আনন্দ-উৎসবের নামে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে প্রতিবেশীদের দুর্ভোগ সৃষ্টি হয়। তারা মনে করেন, অনুষ্ঠান আয়োজনের সময় শব্দদূষণ নিয়ন্ত্রণে রেখে অন্যের শান্তি ও স্বাচ্ছন্দ্যের বিষয়টিও আয়োজকদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়