শনিবার, ২৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৬:৩১

মেহেদী স্মরণে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
মেহেদী স্মরণে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রাবাসে নিহত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ১২ দিন পর শনিবার (২৭ জুন ২০২৬) সকালে একাডেমি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করেছে। এর পূর্বে কর্তৃপক্ষ মেহেদী আত্মহত্যা করেছে বলে তার মা, বাবার কাছে কোনো দুঃখ প্রকাশ করেনি, কোনো খোঁজ খবরও নেয়নি এবং জানাজায়ও অংশগ্রহণ করেনি। পরবর্তীতে হত্যার ঘটনা প্রকাশ ও মেহেদীর বাবা হত্যা মামলা দায়ের করার পর লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম খোঁজ খবর না নেওয়ার জন্যে ক্ষোভ প্রকাশ করার পর কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করে। এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়ায় শরিক ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আস শামস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেনে, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও একাডেমির শত শত শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়