শনিবার, ১৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৬:৩৭

প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই উপস্থিত নেতাকর্মীরা কলেজ মাঠে

চৌধুরী ইয়াসিন ইকরাম
প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই উপস্থিত নেতাকর্মীরা কলেজ মাঠে

আর অল্প কিছুক্ষণের মধ্যেই চাঁদপুর সরকারি  কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রী আসার আগেই চাঁদপুর সরকারি কলেজের মাঠটি নেতা কর্মীদের উপস্থিতে পরিপূর্ণ হয়ে গেছে । পুরো মাঠ জুড়ে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা এসে জড়ো হযেছেন। প্রচণ্ড রোদের মধ্যেও  প্রধানমন্ত্রীকে দেখার জন্যে  তারা অপেক্ষা করতে থাকেন।

চাঁদপুর সদরের বিভিন্ন চরাঞ্চল ও বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী রায়পুর ও নোয়াখালী থেকে অনেক নেতাকর্মীরা এসে উপস্থিত হন চাঁদপুর সরকারি কলেজ মাঠে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই কলেজ মাঠেই চাঁদপুর সহ  একসাথে ২২ টি জেলার ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়