শনিবার, ১৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৬:৩৫

মতলব দক্ষিণ থেকে নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষেরহাট খাল খনন কর্মসূচিতে নজরুল ইসলাম বুলবুল

আব্দুল্লাহ আল মামুন
মতলব দক্ষিণ থেকে নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষেরহাট খাল খনন কর্মসূচিতে নজরুল ইসলাম বুলবুল

প্রধানমন্ত্রীর ঘোষেরহাট খাল খনন কর্মসূচিকে সফল করতে মতলব দক্ষিণ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে যোগ দিয়েছেন মতলব থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে নারায়ণপুর পৌর বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম বুলবুল।

শনিবার (১৬ মে ২০২৬) ভোর থেকেই তিনি তার অনুসারী ও নেতাকর্মীদের নিয়ে কর্মসূচিস্থলে উপস্থিত হন। সকাল থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত তারা ঘোষেরহাট এলাকায় অবস্থান করে কর্মসূচির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খাল খনন কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে ঘোষেরহাট কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

নজরুল ইসলাম বুলবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচিকে সফল করতে আমরা সবসময় মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকবো। জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি উদ্যোগ বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তিনি উল্লেখ করেন, চাঁদপুর জেলা বিএনপির এক নং সদস্য প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামিমের নির্দেশনায় ও নেতৃত্বে তারা এই প্রোগ্রাম সফল করতে এখানে এসেছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহবুব খান ও বিএনপি নেতা ও ব্যবসায়ী কাউসার সেকান্দর সহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়