শনিবার, ১৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৫:০০

সবার আগে লায়ন হারুনের সমর্থকরা

চৌধুরী ইয়াসিন ইকরাম
সবার আগে লায়ন হারুনের সমর্থকরা

চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানস্থলে আজ শনিবার (১৬ মে ২০২৬) সর্বপ্রথম ১২ টা ৫০ মিনিটে মিছিল সহকারে মাঠে প্রবেশ করেন চাঁদপুর-৪ আসনের সাবেক সাংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের সমর্থকরা। তাদের স্লোগান ছিলো তারেক রহমানের আগমনে ফরিদগঞ্জের লায়ন হারুনের ফরিদগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা।

'ভুয়া ভুয়া'

চাঁদপুর সরকারি কলেজ মাঠে ২টা ৫ মিনিটের সময় ফরিদগঞ্জের স্বতন্ত্র এমপি এম এ হান্নানের পক্ষে তার দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে কলেজ মাঠে প্রবেশ করেন। কলেজ মাঠে তারা প্রবেশ করলেই দুপাশ থেকে স্লোগান উঠে 'ভুয়া ভুয়া'। এক পর্যায়ে দু পক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। উপস্থিত বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং অন্যান্য উপজেলার লোকজন বলতে থাকে যারা দলীয় সমর্থন না নিয়ে ইলেকশন করে যে পাস করেছে, তাদেরকে 'ভুয়া' বলাটি ঠিক হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়