সোমবার, ১১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৭:১১

রামগঞ্জে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, রোববার ভোর রাতে রামগঞ্জ পৌর এলাকার নন্দনপুর ও ভাদুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ এসব আসামীদের আটক করা হয়। এ সময় জসীম উদ্দিন, আবু সালেহ, শাকিল ও ইউসুফের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা এবং মনির হোসেনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মোমিন হোসেনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়