রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২১:০২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়।।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন

গত ৮ মার্চ ২০২৬ সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার প্রথম নামাজে জানাজা শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বাদ জুমা আলখারজ জামে মুহাম্মদ আল উসমান মসজিদে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে এবং দ্বিতীয় জানাজা আলনাসফা কবরস্থানে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে আলখারজ শহরের আলনাসফা কবরস্থানের ২২ নম্বর সারির প্রথম কবরে তার মৃতদেহ সমাহিত করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন জানাজা ও দাফন কার্যে অংশগ্রহণ করেন।

এ সময় দূতাবাসের কর্মকর্তা, কোম্পানি কর্তৃপক্ষ, মৃতের সহকর্মীগণ এবং আলখারজ অঞ্চলের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়