রবিবার, ০১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৬:৫৮

রামগঞ্জে সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী বাইরে থাকতে পারবে না

------শাহাদাত হোসেন সেলিম এমপি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী বাইরে থাকতে পারবে না

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, আজকের পর হতে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্ধ্যার পর আর বাইরে থাকতে পারবে না। যদি কোনো শিক্ষার্থীকে পথে ঘাটে, দোকানপাটে পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় জন্যে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ থানার ওসি (তদন্ত)কে নির্দেশ প্রদান করেন। বর্তমানে যুব সমাজ বিপথগামী, শিক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা হওয়ায় তিনি এ পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

তিনি রোববার (১ মার্চ ২০২৬) রামগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত রামগঞ্জ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রামগঞ্জ পৌরসভার প্রশাসক ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন হেলালের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ মো. কামরুল ইসলাম, পৌর সভার প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহের সহ প্রমুখ। এরপর দুপুর আড়াইটায় তিনি রামগঞ্জ পৌরসভা কর্তৃক প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাছ ও কাঁচা বাজারের শুভ উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়