মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৯

তারেক রহমানের সাথে লায়ন হারুনের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার।।
তারেক রহমানের সাথে লায়ন হারুনের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে করমর্দনরত সাবেক এমপি লায়ন হারুন।

বিএনপির চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) তারেক রহমানের সাথে গুলশানে তাঁর কার্যালয়ে লায়ন হারুন সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক ও জনমানুষের আস্থার প্রতীক তারেক রহমানকে ফরিদগঞ্জবাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানান। ধানের শীষের পতাকাতলে একত্রিত হয়ে আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়