প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২০
রামগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একের পর এক পুড়লো বসতঘর

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শফিকুল ইসলাম নামের এক রাজমিস্ত্রির বসতঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের নজির ভেন্ডারের বাড়ির সফিকুল ইসলামের বসতঘরে। সফিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী ও বিএনপি দলীয় কর্মী। জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখা চারিদিক ছড়িয়ে পড়লে সফিকুল ইসলাম ও পরিবারের লোকজন চিৎকার দিলে বাড়ির আশপাশের লোকজন ছুটে আসেন এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে সম্পূর্ণ বসতঘর পুড়ে যায়। আগুনে পুড়ে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রফিকুল ইসলাম জানান।
|আরো খবর
এর আগে গত শুক্রবার রাতে একই গ্রামের নুর হোসেনের বসত ঘরেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নুর হোসেন রামগঞ্জ বাজারের ব্যবসায়ী ও জামায়াত কর্মী।
এসব ঘটনায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্যে জোর দাবি জানান।







