মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৯

কলেজছাত্রী শান্তা নিহতের ঘটনায় বাস ড্রাইভার সফিউল্লাহ মিয়া গ্রেফতার

কলেজছাত্রী শান্তা নিহতের ঘটনায় বাস ড্রাইভার সফিউল্লাহ মিয়া গ্রেফতার
অনলাইন ডেস্ক

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহমাহমুদপুরের ঘোষেরহাট এলাকায় আইদি বাসের চাপায় কলেজছাত্রী রাহেলা আক্তার শান্তা (১৭) নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাস ড্রাইভার সফিউল্লাহ মিয়া (৫১)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা আওলাদ হোসেন কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করেন। এসআই আওলাদ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী শান্তা। তিনি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মুন্সি বাড়ির শামছুল হুদার মেয়ে। শান্তার মৃত্যুর ৪ দিন পর ১১ জানুয়ারি ২০২৬ শামছুল হুদা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ঘাতক আইদি বাসের চালক ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। যার নং-৪৭।

সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

ক্যাপসান : আটক ড্রাইভার সফিউল্লাহ মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়