বুধবার, ০৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:২০

রামগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় 'আমার দেশ' প্রতিনিধিকে হত্যার হুমকি

রামগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় 'আমার দেশ' প্রতিনিধিকে হত্যার হুমকি
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার জেরে দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মাসুদ রানা মনি ও তার পরিবার পরিজনকে হত্যাসহ দেখে নেওয়ার হুমকি প্রদান করছে মাদকসেবীরা। রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি হোসেন ও তার পিতা মোহাম্মদ আবুল কালাম কর্তৃক এই হুমকি প্রদান করা হয়। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ প্রেসক্লাবে সোমবার রাতে এক জরুরি সভায় সাংবাদিকবৃন্দ এই হুমকির তীব্র প্রতিবাদ জানায় এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জন্যে রামগঞ্জ থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায় এ সময় তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ ইকবাল হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী, রহমত উল্লাহ পাটোয়ারী, শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, মো. শাহ আলম, জাকির হোসেন সুমন, ইমরান হোসেন পাটোয়ারী, রাজু হোসেন, কনক মজুমদার, পারভেজ হোসেন, মোহাম্মদ আবদুর রহমান, শাফায়েত হোসেন,সহ অনেকে।

উল্লেখ্য যে, গত ২১ ডিসেম্বর রোববার দিবাগত রাত রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির আবুল কালামের ছেলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী ঐ বাড়ির মনজুর হোসেন টিপুর পরিত্যক্ত ঘরে মাদক সেবনের সময় পাটোয়ারী বাড়ীর মুরুব্বী মো. বেলাল খান (৬২) বাধা প্রদান করলে মাদক সেবীরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। প্রথমে তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পরে আহত বেল্লাল খান চিকিৎসা নিয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা দায়ের করে।

এ নিয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যার জের ধরে মাদকসেবীরা স্থানীয় সাংবাদিক মাসুদ রানা মনি ও তার পরিবারকে হত্যার হুমকি প্রদান করে। এ ব্যাপারে সাংবাদিক মাসুদ রানা মনি জীবনের নিরাপত্তা চেয়ে রামগঞ্জ থানায় সোমবান (৫ জানুয়ারি ২০২৬) একটি সাধারণ ডায়েরি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়