রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৬:১৯

মতলবে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
মতলবে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ শেষে অংশগ্রহণকারীদের সাথে অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণ উপজেলায় সাত দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণশেষে খুদে সাঁতারুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ারিয়র’-এর উদ্যোগে ‘অন্তহীন স্রোত’ (সাঁতার) ও ‘সবুজের সহস্র’ (বৃক্ষরোপণ কর্মসূচি) শীর্ষক কার্যক্রমের আওতায় এই প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুরে স্থানীয় আল-আমিন ক্রীড়া চক্র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান মাহির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইহতেশাব ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল। বিশেষ অতিথি ছিলেন কিশোর ব্রাদার্স ক্লাবের কর্মকর্তা রাশেদুজ্জামান টিপু, দৈনিক আমার দেশের সহ-সম্পাদক মো. ইকবাল হোসেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আক্তার হোসেন, জেলা স্কাউটসের সহ-সম্পাদক কামরুল হাসান নিপু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং সংগঠনের শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় সংগঠনের সদস্য ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়