রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২৩:২৯

১৩শ' শিক্ষার্থীর অংশগ্রহণ

ফরিদগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

ফরিদগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
প্রবীর চক্রবর্তী

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলায় ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৩০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) একযোগে দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে।

কেন্দ্রগুলো হলো—ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদ, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন ও তারেক হোসেন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন নূর নবী বিএসসি, মো. সাখাওয়াত হোসেন মিন্টু ও মাইনউদ্দিন। এছাড়া হল সুপারের দায়িত্বে ছিলেন গাজী রশিদ, জুয়েল হোসেন, ইব্রাহীম, রুবেল হোসেন, নাসির উদ্দিন, মাহবুব আলম রিপন ও হাফিজ উদ্দিন মিন্টুসহ সংশ্লিষ্টরা।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরীক্ষাশেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। অভিভাবক ও শিক্ষকদের মতে, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় আরও উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম মাসুদ জানান, সকলের সহযোগিতায় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, এবারের পরীক্ষার ফলাফলও অত্যন্ত সন্তোষজনক ও আশাব্যঞ্জক হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়