বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৪

চাঁদপুর পৌরসভার স্টোরকিপার ফয়সাল শেখের ইন্তেকাল

চাঁদপুর পৌরসভার স্টোরকিপার ফয়সাল শেখের ইন্তেকাল
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক (স্টোরকিপার) মো. ফয়সাল শেখ (৪৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, তিন বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুরের কৃতী ফুটবলার মরহুম মোহাম্মদ শেখের একমাত্র ছেলে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বাদ জোহর চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদি শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ফয়সাল শেখ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তিনি চাঁদপুরের জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। এছাড়া স্থানীয় বহু মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, আলেম-ওলামার পৃষ্ঠপোষকতা, সামাজিক কর্মকাণ্ড এবং অসহায় ও দুস্থ মানুষের সেবায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন।

ফয়সাল শেখের অকাল মৃত্যুতে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাসিন্দা এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়