বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:০৩

মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপিত

মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপিত
মতলব উত্তর ব্যুরো

পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, মধ্যাহ্নভোজ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মতলব উত্তরে অনলাইন সংবাদমাধ্যম 'এনপিবি নিউজ'-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দিনব্যাপী মতলব উত্তর উপজেলার দশানী আল-আমীন বোরহানুল উলুম দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনপিবি নিউজের মতলব প্রতিনিধি মমিনুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে একবেলা খাবারের আনন্দে শামিল হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে জাবীর হুসনাইন সানীব বলেন, "চকচকে আয়োজনের বাইরে এসে এতিম শিশুদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গণমাধ্যমের এমন মানবিক ও সামাজিক সামাজিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।”

কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এনপিবি নিউজের এ উদ্যোগ অত্যন্ত দৃষ্টান্তমূলক। আগামীতেও প্রতিষ্ঠানটি এমন কল্যাণকর ধারা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাউরী আহমাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন মাস্টার, কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহানউদ্দিন ডালিম, আমার দেশের প্রতিনিধি শেখ ওমর ফারুক, বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা এবং নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ।

এ সময় দৈনিক খবরপত্রের প্রতিনিধি ইসমাইল খান টিটু, জবাবদিহির প্রতিনিধি শফিকুল ইসলাম রানা, আমার সংবাদের প্রতিনিধি লিয়াকত হোসাইন রাফেদ, বিজয় টিভির প্রতিনিধি কামরুল হাসান রাব্বি, দৈনিক মাতৃভূমি খবরের প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, চ্যানেল এস-এর প্রতিনিধি শামীম আহমেদ জয়, দেশ রূপান্তরের প্রতিনিধি নাজমুল হাসান, প্রিয় চাঁদপুরের প্রতিনিধি এমদাদুল হক মানিক, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মুরাদুজ্জামান, খবরের কাগজের প্রতিনিধি শাহাদাত হোসেন, জনবাণীর প্রতিনিধি মেরাজ উদ্দিন শুভ ও কনটেন্ট ক্রিয়েটর রাজিব সৈয়ালসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষকমণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দশানী আল-আমীন বোরহানুল উলুম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুল্লাহ। দোয়ায় এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রা কামনা করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পর্ব শেষে অতিথি ও এতিম শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আরো খবর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়